গাইবান্ধা
সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাহিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের কামারের ভিটা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সাহিদা বেগম ওই গ্রামের মিজু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই গৃহবধূ সাহিদা বেগম তার বাবা শাহেব আলীর বাড়িতে স্বামী মিজু মিয়াসহ বসবাস করে আসছেন। এরই একপর্যায়ে শুক্রবার ভোরে বাড়ির আঙিনায় বাঁশের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদে উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।



