গাইবান্ধা

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন :৪৩ কেন্দ্রে ভোট স্থগিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বিভিন্ন অনিয়মে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনের ৪৩টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছিলেন, ফুলছড়িতে ৫টি ও সাঘাটায় ২৬টি কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে।

এর আগে জাল ভোট দেয়ার অভিযোগে উপনির্বাচনে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি এবং ফুলছড়ি উপজেলার ৫৭টিসহ ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট শুরু হয়। এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা। ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে সব ভোটকেন্দ্র।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এর দুই দিন পর তার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।আসনটিতে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

এই বিভাগের আরও সংবাদ