মুন্সিগঞ্জ

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলেকে আর্থিক জরিমানা ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পদ্মার চর এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহিদ হোসেন, শ্রীনগর থানার এএসআই শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী (উপজেলা মৎস্য কার্যালয়) সাদিয়াতুজ জোহরা মেঘনা প্রমুখ।

মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটককৃত দুই জেলেকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। প্রায় ২০ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ