রামগঞ্জ চন্ডিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক হলেন জিএস নজরুল


পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী কলেজের সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা, বর্তমান চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জিএস নজরুল ইসলামকে চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে৷
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সহ সভাপতি ড.আনোয়ার খান এমপি ও সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা দেওয়া হয়৷
দলীয় সূত্রে জানা যায়,চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন ফরাজির মৃত্যুতে দলের কার্যক্রম গতিশীল করা লক্ষে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়৷
জিএস নজরুল ছাত্রজীবন থেকে দলের প্রতি একনিষ্ঠ কর্মী হিসেবে দলিয় যে কোন মিটিং মিছিল সভা সমাবেশে সরব উপস্থিতি লক্ষ করা যায়৷ বহুবার জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি৷
তাঁকে যুগ্ন আহবায়ক করায় দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷



