Uncategorized
আরও ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ২৪১ জন ঢাকার এবং বাইরের ৯৩ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ২০ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৫৩ জন। মারা গেছেন ৬৮ জন। উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।



