খুলনা জেলা পরিষদের নির্বাচনে শেখ হারুনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন


খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পরিচালনা কমিটি গঠন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবুর রহমান, বেগ লিয়াকত আলী, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, জোবায়ের আহম্মেদ খান জবা, এড. মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীকে আহবায়ক এবং হানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা, এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবুর রহমান, বেগ লিয়াকত আলী, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, জোবায়ের আহমেদ খান জবা, এড. মোঃ সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, তরিকুল আলম খান।
সভায় ৯ (নয়) উপজেলায় ৬ দিন ব্যাপী মতবিনিময় সভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দাকোপে উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা সদরে এবং সন্ধ্যায় মহানগর ও জেলা আ’লীগ কার্যালয়ে দলের কেন্দ্রিয় কমিটির সাবেক প্রেসিডিয়াম মেম্বর ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. সালাহউদ্দিন ইউসুফের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া । আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়রায় এবং বিকেল ৩টায় পাইকগাছায় উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা সদরে, ৮ অক্টোবর শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া এবং বিকেল ৩টায় ফুলতলায় উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা সদরে, ৯ অক্টোবর রবিবার বেলা ১১টায় তেরখাদায় উপজেলা সদরে এবং সন্ধ্যায় মহানগর ও জেলা আ’লীগ কার্যালয়ে ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর সোমবার বেলা ১১টায় রূপসায় এবং বিকেল ৩টায় বটিয়াঘাটায় উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা সদরে, ১১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় দিঘলিয়া উপজেলা আও’লীগের উদ্যোগে উপজেলা সদরে মতবিনিময় সভার কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উলেখ্য, উপজেলায় বসবাসরত জেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ এ সকল মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



