রাজধানী

তুরাগে মেট্রোরেলের চোরাই বৈদ্যুতিক তার সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগের ষোলহাটি এলাকা থেকে উত্তরা মেট্রোরেল প্রকল্পের চোরাই বৈদ্যুতিক কেবলের তার সহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: নাসিম (২৫)।

মঙ্গলবার রাত ১০ টার দিকে তুরাগের ষোলহাটি এলাকা ১০ নং ব্রিজ সংলগ্ন নোয়াখালী হোটেলের পিছনে নার্সারী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের সরকারী বৈদ্যুতিক কেবলের দুই বান্ডিল তার উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ধৃত মো: নাসিমের সহযোগি অপরজন দৌঁড়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

আজ বৃহস্পতিবার ডিএমপির তুরাগ থানার উপ- পরিদর্শক (এসআই) মো: মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে এসআই মো: মোজাম্মেল জানান, আমি গতরাতে খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে উত্তরা মেট্রোরেল প্রকল্পের চুরি করা দুই বান্ডিল তারসহ নাসিমকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ