রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২৯৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২৬১ গ্রাম গাঁজা, ৪০টি ইনজেকশন ও ২৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ