শেখ হাসিনার জন্মদিন, জাতির উৎসবের দিন: ইলিয়াস রশীদ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানা ( ৩৩ নাম্বার ওয়ার্ড -) আওয়ামী লীগ সভাপতি এম ইলিয়াস রশীদ বলেছেন, ‘শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে নৌকা প্রতীক। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই প্রতীকের মাধ্যমে সবাইকে একসূত্রে গেঁথেছিলেন, এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর অবর্তমানে নৌকার হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যিনি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে।‘
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানার ( ৩৩ নাম্বার ওয়ার্ড-) আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্ড সভাপতি ইলিয়াস রশীদ এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মোঃসজিব হোসেন, সাবেক সফল ছাত্রনেতা মোঃ নুর ইসলাম, নবাব কাটারা ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক , ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ নেতা মোঃ ফারহান আলী প্রমুখ।
প্রধানমন্ত্রীর জন্মদিন জাতির জন্য একটি আনন্দের দিন উল্লেখ করে ইলিয়াস রশীদ বলেন, ‘এই দিনেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা পৃথিবীতে এসেছেন। যিনি যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা। আর এ সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে নৌকা প্রতীক।



