লক্ষ্মীপুর

রামগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে পৌর আ’লীগ

পারভেজ হোসাইন, রামগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাঙ্গালী জাতির অহংকার, বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার, (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রামগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর মোঃ শাজাহান এর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর এই জন্মদিন পালিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু, সদস্য মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বাবলু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল রশিদ রুবেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত, পৌর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নবাব, সবুজ হোসেন শান্ত সহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ