রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৪৯৫ পিস ইয়াবা, ৩২ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৫৪ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও ৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ