গাইবান্ধা

সাদুল্লাপুরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুরে গাছ থেকে পড়ে মনোয়ারুল ইসলাম (৩১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।মনোয়ারুল হাসানপাড়া গ্রামের খাজু দরবেশের ছেলে। তিনি পেশায় মসলা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, ছাইগাড়ী গ্রামে একটি তেজপাতার গাছ ক্রয় করেন মনোয়ারুল। শনিবার সকালে সেই পাতাগুলো পাড়তে গাছে ওঠেন তিনি। এ সময় গাছ থেকে পা ফসকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ