বাগেরহাট

মোংলায় মৎস্য ঘের থেকে অজগর উদ্ধার

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৎস্য ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। নিম্মচাপের পানি কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে গতকাল অজগরটিকে উদ্ধার করে বন-বিভাগ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের মৎস্য ঘের থেকে সাপটি উদ্ধারের পর আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে আমার মাছের ঘেরে দেখে আমি উদ্ধার করি এবং তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করে এবং আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ