খুলনা

খুলনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শাহজালাল হোসেন(২৫), পিতা-আবুল কাশেম, সাং-ঝিমংখালী পূর্বপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১৪ সেপ্টেম্বর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ