বাগেরহাট

বাগেরহাটের লোকালয় থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলা উপজেলার লোকালয় থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার করেছে বন-বিভাগ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে মোংলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের মোঃ রুহুল আমিন এর বাড়ি থেকে এ অজগরটি উদ্ধার করা হয়।

রুহুল আমিন বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকা-ডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে,ভয়ে দূরে সরে গিয়ে বন-বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করে। পরে দেখি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে এই অজগরটি।

এই বিভাগের আরও সংবাদ

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করি ।উদ্ধারকৃত অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে যেয়ে পারে।
কোন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে তার সঠিক নিরাপদ আবাসে ফিরে দিবো বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ