বাগেরহাট

বাগেরহাটে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্ভোধন

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর আয়োজনে শনিবার বিকেলে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, পুনাক বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সোমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, মো. রাসেলুর রহমান, মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

মেলায় বস্ত্র, খাদ্য, কসমেটিকস, খেলনা সহ বিভিন্ন পণ্যের ৫০টি স্টল বসেছে। এ মেলা আগামী ৩ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ