বগুড়া

বগুড়ার শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুনিঘাট এলাকায় জাহিদুল হাজির ভাটার উত্তর সাইডে করতোয়া নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা শিশুর লাশ উদ্ধার করেছে। শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী ওই নবজাতকের লাশ দেখতে পায়।

স্থানীয়রা জানান, সকালবেলা করতোয়া নদীর ধারে এসে রক্তমাখা একটি ব্যাগ দেখারপর এলাকাবাসীকে বিষয়টি জানালে তারা এসে ওই ব্যাগের ভিতর থেকে প্রায় ৭ মাসের একটি মৃত নবজাতককে দেখতে পায়। এ খবর জানাজানি হলে এলাকাবাসী নবজাতকে দেখতে ভিড় জমায়।

সকাল থেকে নদীর ধারে ওই পরিত্যক্ত অবস্থায় রয়েছে নবজাতকের লাশটি। রাত্রি ৮টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, পরিত্যক্ত অবস্থায় সাত মাসের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ