শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে পুকুরের পানিতে ডুবে আবু বকর সিদ্দিক ২ বছরের শিশু মৃত্যু হয়েছে। গত বুধবার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আবু বকর সিদ্দিক ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের মো.জিয়ারুল ইসলামের ২ বছরের শিশু আবু বকর সিদ্দিক বিকেলবেলা বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। বাবা-মা বাড়ির ভেতরে কাজ শেষে বাইরে এসে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তখন এলাকায় বিষয়টি জানাজানি হলে রাত্রি আটটার দিকে প্রতিবেশীরা পুকুরের পানিতে বাঁচ্চাটিকে ভাসতে দেখতে পায়।
পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





