লক্ষ্মীপুর

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কমলনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর কমলনগরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কমলনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে দলমত নির্বিশেষে উপজেলার হাজিরহাটে হাজার হাজার মুসুল্লী ক্ষোভ প্রকাশ করে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন বলেন, যে মানুষটির জন্য আল্লাহ পাক এতো সুন্দর পৃথিবীর উপহার দিয়েছে তাকে কটুক্তি করায় বিশ্ব মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
রাসুলের কটুক্তির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আবুল খায়ের, মারুফ হোসেন সজিবসহ স্থানীয় জামে মসজিদ গুলো সকল ধর্মপ্রাণ মুসল্লীরা।

এই বিভাগের আরও সংবাদ