দেশজুড়ে

রূপগঞ্জে মাহে রমজান উপলক্ষে ফ্রী বাজার করে দিলেন আনছর আলী

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনছর আলীর। ব্যক্তিগত অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বীরপ্রতীক এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়নের ৪ হাজার গরীব ও অসহায়দের মধ্যে মাহে রমজান উপলক্ষে চাল,ডাল,খেজুর,তেল,আলু,ছোলা,মুড়ি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী এ ফ্রী বাজারের উদ্বোধন করেন। আজ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযন্ত রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়াডের ইউসুফ সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গনে এ ফ্রী বাজার করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী জানান রূপগঞ্জ ইউনিয়নের মানুষের সেবার জন্য আমি সর্বদা নিয়োজিত থাকতে চাই।ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিছান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া,আওয়ামীলীগ নেতা নবী হোসেন, মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তারের, শরাফত আলী, সহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ