গোপালপুরের চতিলায় ঔষদের দোকান ও বাইক সহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার বেলা ১১টায় চরচতিলা বাজারে পুরোনো দোকানে রাখা খড়ের গাদার পাশে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এসময়, চরচতিলা বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ আবুল কালামের ঔষধের দোকানে রাখা নগদ বায়ান্ন হাজার টাকা সহ প্রায় বারো লক্ষ টাকার ঔষধ, খোদাবক্সের দোকানে রাখা একটি ইবাইক, ব্যবসায়ী শুকুর মাহমুদের একটি পরিত্যক্ত দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চরচতিলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে খড়ের গাদার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালপুরে ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছুটে যায়, রাস্তাটি খানাখন্দ এবং সরু রাস্তা হওয়ায় পৌঁছাতে একটু দেরী হয় । তারপরেও আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ধারণা করা হচ্ছে ৬ লক্ষ ৪০ হাজার টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।



