কালিহাতীতে টিসিবির পণ্য বিক্রি শুরু


জাহাঙ্গীর আলম, কাহলিহাতী (টাঙ্গাইল) : পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাল।
রবিবার (২০ মার্চ) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে এ পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়া, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, সচিব শিব প্রসাদ সূত্রধর, টিসিবি ডিলার আব্দুর রউফ ও লাল মিয়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।



