দেশজুড়ে

গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭মার্চ বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমান এর সভাপতিত্বে যথাযথ মর্যাদায় কেক কেটে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক সহ ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য ও স্থানীয় আওয়ামী অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।

এসময় চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীন ভাবে বাঁচতে পারতাম না। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ