দেশজুড়ে
নীলফামারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (১৬ মার্চ) জেলা শহরের পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- শহরের সওদাগড় পাড়া এলাকার মৃত মাসুমের ছেলে সোহেল(৩৮) ও পুরাতন রেল স্টেশন এলাকার আব্দুল গফুরের ছেলে ওমর ফারুক(৪০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্র জানায়, ১৫পুরিয়া হেরোইনসহ সোহেলকে এবং তিন’শ গ্রাম গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নীলফামারী থানায় পৃথক দুটি মামলা করেছেন দফতরটির দুই কর্মকর্তা যথাক্রমে আব্দুর রহিম ও এনামুল হক।



