জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর ডিবি পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর দিক-নির্দেশনা ও সুদৃঢ় নেতৃত্বে জামালপুর জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বুধবার ১৬ মার্চ ২০২২ ভোর-রাতে জেলা গোয়েন্দা শাখা,জামালপুরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এতে জামালপুর সদর থানাধীন পাথালিয়া নাওভাঙ্গারচর এলাকা থেকে মোঃ ফজলু মিয়া(৩০),পিতাঃ মোঃ নিয়ামত মন্ডল, এবং মোঃ হাবিবুল্লাহ (২১) পিতাঃ মোঃ ফটিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়েই – জঙ্গলদী পূর্বপাড়া,থানা ও জেলা শেরপুর এর স্হায়ী বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করা অবস্থায় তাদের কাছ থেকে ০৪ (চার) কেজি গাঁজা জব্দ করা হয়। এই রিপোর্ট লেখা অবস্থায় এ সংক্রান্তে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করার প্রক্রিয়া চলছিল।



