দেশজুড়ে

কামারখন্দ উপজেলা আ’লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে নতুন কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২১ তারিখে ভারপ্রাপ্ত জেলা কমিটি এই নতুন কমিটির অনুমোদন দেন। নতুন কমিটি গঠনের পর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সঞ্চালনায় কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তিতায় জেলা আ’লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, জামায়াত শিবির-বিএনপি দেশে আবারো গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার নাশকতাসহ নানান ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। এ বিষয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাদের যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং তৃনমূল নেতা কর্মীদের খোঁজ নিতে হবে যাতে তারা যেন আ’লীগের ছায়া থেকে পথভ্রষ্ট না হয়। এছাড়াও তিনি আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচনে সামনে রেখে নিজেদের কঠোর অবস্থানে থাকার আহবান জানিয়েছেন।

এ সময়ে বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার ও জাতীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্যসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ