মে মাসের মধ্যে শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ: ক্রেমলিন


মে মাসের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা শেষ হবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের উপদেষ্টা অলেক্সি এরেস্তোভিচ তিনি বলছেন, অস্ত্র ও গোলাবারুদের মজুদ শেষ হলেই ইউক্রেনে রাশিয়া হামলা বন্ধ হবে।সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই যুদ্ধের সময়সীমা নির্ভর করছে ক্রেমলিন এ অভিযান চালিয়ে যেতে কী পরিমাণ সম্পদ বরাদ্দ করতে চায়, তার ওপর। আমার ধারণা, মে মাসের আগে এটা থামবে না, মের প্রথমার্ধ পর্যন্ত, আমাদের একটা শান্তি চুক্তি হওয়া উচিত, হয়ত আরো আগেই, দেখা যাক। আমি সম্ভাব্য সাম্প্রতিক তারিখের বিষয়ে বলছি।
তিনি আরো বলেন, আমরা কয়েকটি পথের মুখে আছি, হয়ত আমরা দ্রুতই একটি শান্তি চুক্তি দেখতে পারি, হয়ত এক থেকে দুই সপ্তাহের মধ্যে। সেনা প্রত্যাহারসহ সবকিছুই, অথবা আবার একটা সুযোগ আছে যে সবকিছুই একই সময়ে নষ্টও হতে পারে। যেমন সিরিয়ানদের জন্য হয়ত দ্বিতীয় একটি রাউন্ড এবং, তখন আমরা তাদেরও মিটিয়ে দেবো, সেক্ষেত্রে একটি চুক্তি মধ্য-এপ্রিল বা এপ্রিলের শেষ নাগাদ হতে পারে। তবে তার ধারণা, শান্তির সমঝোতা হলেও, বছর জুড়েই ছোটখাটো সংঘর্ষ চলতে থাকবে। তবে ইউক্রেন অবশ্যই চাইবে, তাদের ভূখণ্ড থেকে সব রুশ সেনা সরে যাক।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবারের পর নতুন করে হামলা না হলেও গোলাবর্ষণ চলছে মারিওপোলসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে। সোমবার ইউক্রেনের বিভিন্ন শহর থেকে ৪ হাজারের বেশি নাগরিককে নিরাপদে সরানোর কথা জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। তবে কিয়েভ ছাড়ার সময় নাগরিকদের ওপর রুশ সেনারা হামলা করেছে বলে অভিযোগ করেন ইরিনা। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ১৭ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এছাড়া ইউক্রেনের সেনাদের সহায়তায় ৮ লাখ ডলারের খাবার এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।



