দেশজুড়ে

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ বন্ধু নিহত

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুৎতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) রাত ১২টার দিকে মোংলা উপজেলার চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিন বন্ধু বাড়ীতে ফিরছিলেন।

প্রতিমধ্যে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুৎতিক খুঁটিতে আঘাত করে এবং পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গির হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), একই এলাকার আঃ কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোঃ আসাদের ছেলে মোঃ সাকিব (২৩)। নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিল।

মোংলা থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল বৈদ্যুৎতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তার পাশে থাকা ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ