সরিষাবাড়ীতে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টারঃ জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে জুলারখুপী ডি জে এস আইডিয়াল স্কুল মাঠে মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আওলাদ হোসেন তালুকদার খসরু।
অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য দেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই দুইবারের সুযোগ্য চেয়ারম্যান মোঃবোরহান উদ্দিন বাদল।ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আকাশের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ গনি, সদস্য আলহাজ্ব আবুল হোসেন,আতিকুর রহমান দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোনা মিয়া, প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত করা হয়।কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দ্বিতীয় অধিবেশনে শাহিন মিয়াকে সভাপতি ও ফরহাদ হোসেন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।



