শ্রীনগরে শেষমূহুর্তে আলু জমির যত্ন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে নানা চ্যালেঞ্জ সত্বেও শেষমূহুর্তে আলু জমির যতেœ ব্যস্ত সময় পার করছে কৃষক। এখন জমিতে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে, পানি সেচ ও আগাছা পরিস্কার করতে দেখা যাচ্ছে। এর আগে গত নভেম্বরে আলু চাষের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টির পানিতে বপনকৃত বীজআলু নষ্ট হয়ে গেলে এচাষে বিড়ম্বনায় পড়েন কৃষক। আলু মৌসুমের মধ্যকালীন সময়ে এসে ক্ষতিগ্রস্তরা কৃষকরা জমিতে পুনরায় বীজ বপন শুরু করেন। তাই জমিতে আলুর বাম্পার ফলনের আশায় শেষমূহুর্তে এসেও কৃষক জমিতে আলুর গাছ সতেজ রাখার লক্ষ্যে অধিক যতœ নিচ্ছেন।
এতে আলুর আশানুরূপ ফলন ও দাম পাওয়া গেলে লোকসানের কিছুটা পুষিয়ে উঠা যাবে। এমনটাই মনে করছেন এই অঞ্চলের আলু চাষীরা। বর্তমানে খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা। অথচ উৎপাদীত আগাম আলু পাইকারীভাবে কৃষক কেজিপ্রতি পাচ্ছে ১০ থেকে ১৩ টাকা দরে। এই অঞ্চলে জমিতে পুরোদমে আলু উত্তোলণ শুরু হবে চলতি মাসের শেষের দিকে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বীরতারা, তন্তর, আটপাড়া ও কুকুটিয়ায় বেশী আলুর চাষ করা হচ্ছে। গড়মের তাপ বাড়তে থাকায় জমিতে লতা আলু গাছ তাজা, ফসল রোগমুক্ত রাখতে ও অধিক ফলনের লক্ষ্যে মৌসুমের শেষমূহুর্তে এসেও এই অঞ্চলের আলু চাষীরা জমিগুলো ব্যাপক যতœ ও পরিচর্যা করছেন। লক্ষ্য করা যায়, আলু জমির পরিচর্যায় কৃষি শ্রমিকরা বিভিন্ন কাজকর্ম করছেন।
বীরতারা এলাকার আবুল হোসেন নীলচাঁন, কুকুটিয়া এলাকার আলম মোল্লা, আমজাদ হোসেনসহ অনেকেই বলেন, অতিরিক্ত অর্থ ব্যায় করে এ বছর একই জমিতে দুই বার বীজ বপন করতে হয়েছে। মৌসুমের প্রথম দিকে টানা বৃষ্টির কারণে আলু জমি সব নষ্ট হয়। পুনরায় জমিতে বীজবপন করে এচাষে বিড়ম্বনা হয়।
এখন জমিতে আলু বাম্পার ফলন ও দাম পাওয়া গেলে লোকসানের কিছুটা কাটিয়ে উঠা যাবে। প্রতি কানি জমিতে (১৪০ শতাংশ) আলু চাষে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। সব খরচ বাদে জমিতেই প্রতিমণ আলুর দাম পড়বে প্রায় ৮০০ টাকা। এমনটাই জানান তারা।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, উপজেলায় এবছর প্রায় ২ হাজার ২শ’ হেক্টর জমিতে আলুচাষ করা হচ্ছে। অতিরিক্ত খরচ করে জমিতে পুনরায় আলুবীজ বপন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। মৌসুমী আলু চাষের প্রথম দিকে অসময়ের বৃষ্টিতে এখানে ৬০০ হেক্টর আলু জমি নষ্ট হয়ে যায়। আমাদের তথ্যমতে মুন্সীগঞ্জ জেলাব্যাপী এর ক্ষতির পরিমান হয়েছে প্রায় ১৩ হাজার ৪৫০ হেক্টর আলু জমি।



