দেশজুড়ে

মাগুরায় বেড়েছে আত্মহত্যার প্রবণতা

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরায় বেড়েছে আত্মহত্যা প্রবণতা। বিভিন্ন কারণে নারী ও পুরুষ আত্মহত্যা পথ বেছে নিচ্ছে। সম্প্রতি মাগুরা জেলা প্রশাসন থেকে একটি তথ্য বলা হয়েছে জেলার বিভিন্ন এলাকায় গত ২৩ মাসে আত্মহত্যা করেছে ৪৭৭ জন নারী ও পুরুষ। যা সবাইকে ভাবিয়ে তুলেছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭৭ জন নারী ও পুরুষ বিভিন্ন কারণে আত্মহত্যা করেছে। যা প্রতি মাসে ২০ জন।

এদিকে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামুলক বিভিন্ন প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চালানো হচ্ছে প্রচার।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, জেলা শহরের বিভিন্ন মসজিদে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রচারপত্র বিতরণ করেন। একইসঙ্গে এলাকার মুসল্লিদেরকে আত্মহত্যার কূফল সম্পর্কে সবাইকে সচেতন করার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ