মানিকগঞ্জে চলছে ঢাকা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা


মোহাম্মদ জহিরুল ইসলাম: মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ঢাকা পশ্চিমাঞ্চলের শত শত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথমবারের মতো মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শুরু হয়েছে মুক্তিযোদ্ধার মিলনমেলা ২০২২।
এতে অংশগ্রহণ করতে পেরে খুশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে পুরো শহরকে। সেজেছে নতুন রূপে ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুর ১২টার সময় এ মিলনমেলাটি উদ্বোধন করেন। দেশে প্রথমবারের মতো এ আয়োজনে মুক্তিযোদ্ধাসহ মন্ত্রী ও এমপিদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। এতে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের তথ্য মতে, মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পশ্চিমাঞ্চলের ৭ হাজার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।



