খেলাধুলা
৪০০ উইকেটের মাইল ফলকে সাকিব


আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সহজ জয়ের পাশাপাশি নতুন এক মাইলফলকে পা রাখলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নবীকে আউট করে ৪০০ উইকেট দখল করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এরপর আরও একটি উইকেট শিকার করেন তিনি।
সাকিব বোলিংয়ে আসেন নবম ওভারে। মাত্র ৪ রান দেন তিনি। ১১তম ওভারে সেই মাইলফলক ছোঁয়া উইকেট। রান দেন আবারো চারটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে ২৭ রানে মুনিম শাহরিয়ারের ক্যাচ বানান। চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন সাকিব।





