দেশজুড়ে
করোনায় দুই মাস বয়সী শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) করোনায় ইয়াদ নামে দুই বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৫৩ জনের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।



