দেশজুড়ে

ধামরাইয়ে করোনার গণটিকা নিলেন লক্ষাধিক মানুষ

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি; ২৬ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে এক কোটি প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। এর অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ওয়ার্ড পর্যায় পর্যন্ত ৫০টি কেন্দ্রে প্রায় ১ লক্ষ টিকা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা রাত আটটার সময় যখন কর্মীরা বাড়ি ফেরার চিন্তা ভাবনা করছেন তখন নিজেই দুই শতাধিক ব্যক্তিকে একাই টিকা প্রদান করেছেন যাতে করোনার টিকা নিতে নিতে আসা একজন ব্যক্তিও টিকা না নিয়ে বাড়ি ফিরে যান।

এরপর টিকাদান কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করার পর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংশ্লিষ্ট সকলের প্রতি সেই সাথে তিনি আরো বলেন ২৬ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে এক কোটি প্রথম ডোজের টিকা প্রদান করা হচ্ছে এর অংশ হিসেবে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নে তিনটি করে এবং পৌরসভায় একটি অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সবাইকে সুশৃঙ্খলভাবে টিকা টিকা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ্য যে ২৬ ফেব্রুয়ারির পরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সুতরাং কেউ টিকা নিতে না পারলে উদ্বিগ্ন হবার কোন কারণ নেই।
ধন্যবাদ জানান টিকা নিতে আসা ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, ঢাকার সকল কর্মকর্তা কর্মচারীদের, যারা আজ রাত ৮টার পরও টিকা কার্যক্রম চলমান রেখেছেন।

কৃতজ্ঞতা মাননীয় এম পি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ মহোদয়, মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয়, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে।

এই বিভাগের আরও সংবাদ