দেশজুড়ে

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৪৬ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন নগরের বাসিন্দা আর বাকি ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

এই বিভাগের আরও সংবাদ