দেশজুড়ে
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় কর্তৃক জরিমানা


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় কর্তৃক মহানগরের বিভিন্ন বাজার/এলাকায় তদারকি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় ০৩টি প্রতিষ্ঠানকে ২২,০০০/- (বাইশ হাজার) টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।



