রাজনীতি

রুমিন ফারহানা ফের করোনায় আক্রান্ত

বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। সেময় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ