রাজনীতি
মোহাম্মদপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইএবি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


১ ফেব্রুয়ারী মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, অপারেশন অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূইঞার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা দায়িত্বশীলবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা সভাপতি আলহাজ্ব দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব নাসিম খান, জয়েন্ট সেক্রেটারী হাফেজ ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পুলিশ কর্মকর্তাদের সাথে সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে জায়নামাজ ও সংগঠনটির বার্ষিক প্রকাশনা তুলে দেন।





