রাজনীতি
করোনায় আক্রান্ত জি এম কাদের


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার নমুনা দিলে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।
জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে। এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন জি এম কাদের।





