রাজনীতি

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ ন্যাপ’র সংলাপ মঙ্গলবার

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সংলাপ আগামীকাল ১১ জানুয়ারী, ২০২২ সন্ধ্যা ৭টায়।

সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ গ্রহন করবে।

এই বিভাগের আরও সংবাদ

সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, কৃষক মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া ও মিতা রহমান।

এই বিভাগের আরও সংবাদ