দেশজুড়ে

তজুমদ্দিনে মাওঃ মহিবুল্লাহর (বাটামারা) পীর সাহেবের মাহফিল অনুষ্ঠিত

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: প্রতিবছরের ন্যায়, এবছরও ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিন খাসের হাট বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ই নভেম্বর) আসরবাদ উক্ত বাজারে হালকায়ে জিকির ও মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে চাঁচড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছালাউদ্দিন সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন- আলহাজ্ব হরযত মাওঃ মহিবুল্লাহ পীর সাহেব বাটামারা। বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন- দক্ষিন খাসের হাট কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পেশ ঈমাম মাওঃ হাসান। বিভিন্ন জায়গায় থেকে ধর্মপ্রাণ মুসলিম, ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তাফসিরে অংশ নেন।

প্রধান আলোচক মাওঃ মহিবুল্লাহ পীর সাহেব বয়ানে বলেন- আমাদের ঈমানকে মুজবুত করতে হবে। ‘লা ইলাহা ইল্লাহ্’ জিকির মহান আল্লাহ্ তালার কাছে অনেক দামি। স্বয়ং আল্লাহ্ এই কালেমা মূসা (আঃ)-কে শিখিয়েছেন। এজন্য সবসয়ম জিকিরে মাধ্যমে জিহ্বাকে তরুতাজা রাখতে হবে। যে যত বেশি এই কালেমার জিকির করবে, তার জান্নাতের পথ তত সহজ হবে। দরুদ শরীফ বেশি বেশি পাঠ ও সুন্নতের উপর আমল করলে নবীর শাফায়াত পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১লা অগ্রহায়ন থেকে সাত দিন ব্যাপি ‘বাটামারার’ মাঠে হালকা জিকিরের মাহফিল হওয়ার কথা রয়েছে। যেখানে ভোলা জেলার বাহিরে অন্য জেলা থেকে হাজারো দ্বীন প্রেমী জনতা অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ