দেশজুড়ে

মমেকে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জেলার গৌরীপুর উপজেলার আয়াতুন্নেসা (৫৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রেজিয়া খাতুন (৬০)। রোববার (০৭ নভেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নতুন ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে কারো করোনা শনাক্ত হয়নি।

এই বিভাগের আরও সংবাদ