দেশজুড়ে

সরিষাবাড়ীতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর থেকেঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”শীর্ষক প্রতিপ্রাদ্ধ কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্ধগণের আয়োজনে উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হালিম এর উদ্যোগে ৫০ তম জাতীয় দিবস /২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় সমবায় দিবসের কর্মসূচি মোতাবেক জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্যরালী ও শোভাযাত্রা সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী টাউন বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক ও সেবাইত প্রথম ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ প্রায় ৩ শতাধিক সমবায়ীবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল সমবায়ী দের হাতে পুরস্কার সম্মাননা প্রদান করা হয় ।

এই বিভাগের আরও সংবাদ