টি-২০ বিশ্বকাপ
৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা


অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা।
মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের গতি আর গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস, তিনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার আর চার নম্বর পজিশনে নামা মুশফিকুর রহিম।



