টি-২০ বিশ্বকাপ

সাকিবের পর সাজঘরে নাঈম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সাকিব আল হাসানের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে নেমে ৪.৩ ওভারে দলীয় ২১ রানে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ অলরাউন্ডার।

এই বিভাগের আরও সংবাদ

সাকিব আউট হওয়ার মাত্র ৮ রানের ব্যবধানে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈম। তার বিদায়ে ২৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এই বিভাগের আরও সংবাদ