টি-২০ বিশ্বকাপ
নাঈমের ফিফটি, একশ রান পার করল বাংলাদেশ


মোহাম্মদ নাঈমের ফিফটিতে একশ পার করল বাংলাদেশ।লিটন দাসের পর সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ৭.৪ ওভারে দলীয় ৫৬ রানে ফেরেন এই দুই তারকা ব্যাটসম্যান।
উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন লিটন দাস। ৫.৫ ওভারে ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করে ফেরেন এ ওপেনার।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে মাত্র ৭ বলে দুটি চারের সাহায্যে ১০ রান করেন সাকিব। করুনারত্নের বলে বোল্ড হয়ে ফেরেন এ অলরাউন্ডার।



