দেশজুড়ে

মির্জাগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

মোঃ রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিন্ধান্তক্রমে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে নৌকা প্রতীকে ৬ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।

ঘোষণাকৃত আওয়ামী লীগের প্রার্থী ১ নং মাধবখালী ইউনিয়নে কাজী মোঃ মিজানুর রহমান ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে মোঃ মনিরুল ইসলাম ৩ নং আমড়াগাছি ইউনিয়নে মোঃ সুলতান আহমেদ ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন খান ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নে মোঃ মাহাবুবুল আলম স্বপন ৬ নং মজিদবাড়ীয়া ইউনিয়ন মোঃ গোলাম সরোয়ার কিসলু নৌকা প্রতীকে আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবেন।মির্জাগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন আগামী মাসের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ