জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নএক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইল।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিন সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) জোরদার করা ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ