দেশজুড়ে
চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২১ জন এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৪৫ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯২০ জন এবং ২৮ হাজার ২২৫জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩ জনই নগরের বাসিন্দা।



